রংপুর: রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও অভিভাবকসহ শিক্ষার্থীরা। সবশেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
0 মন্তব্য(গুলি):