রংপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রংপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বাদুড়ের কলতানে ম‍ুখর বদরগঞ্জের সিও রোড

বাদুড়ের কলতানে ম‍ুখর বদরগঞ্জের সিও রোড

রংপুর: বদরগঞ্জের পৌর শহরের সিও রোডের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে শত বছরের একটি পাকুড় (অশ্বথ) গাছ। এই পাকুড় গাছের ডালে শিশু সন্তানকে বুকে আগলে ঝুলে রয়েছে হাজার হাজার বাদুড়। বাদুড়ের কলতানে সবসময় ম‍ুখর থাকে সিও রোড এলাকা।
গাছটির কাছেই রয়েছে বদরগঞ্জের সবচেয়ে প্রাচীন ও প্রথম মসজিদ তামেরি জামে মসজিদ। সিও রোড পৌর শহরের প্রধান সড়ক হওয়ায় গাড়ি-ঘোড়া, মুসল্লি ও পথচারীদের পদচারণায় সবসময় মুখর থাকে। আর এই সড়ক পাড়ি দেওয়ার সময় সবার দৃষ্টি কাড়ে স্তন্যপায়ী এ প্রাণীগুলো।
সিও রোড এলাকার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার বাংলানিউজকে বলেন, ছোট থেকে দেখছি এই পাকুড় গাছটির মগডালে শত শত বাদুড় ঝুলে থাকে। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এ প্রাণীগুলো দেখতে বেশ লাগে।
তিনি আরও বলেন, বাদুড়গুলোর যেনো কোন ক্ষতি না হয় এ এলাকার বাসিন্দারা সেদিকে খেয়াল রাখে। আর এ কারণেই এ পাকুড় গাছটি বাদুড়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
 
এলাকার বাসিন্দা ভবেষ কুণ্ডু বলেন, বদরগঞ্জের কোথাও বাদুড় দেখা না গেলেও সিও রোডের এই গাছটিতে বাদুড় দেখা যায়।
সিও রোড মহল্লার বাসিন্দা বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান মুক্তা বলেন, বিদেশি প্রজাতির গাছ রোপণ না করে আমাদের দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করতে হবে। তা না হলে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এই প্রাণীগুলোর আবাসস্থল ও খাদ্যের অভাবে একদিন বিলীন হয়ে যাবে।
 
বদরগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, প্রকৃতির ভারসাম্য
রক্ষার্থে বাদুড় বিশেষ ভূমিকা রাখে। তবে বাদুড়ে খাওয়া ফলমূল থেকে স্থানীয়দের সতর্ক থাকতে হবে বলে জানান তিনি।

রংপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুর: রংপুরে রায়হান মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযোগ পাওয়া যায়।
নিহত রায়হান রংপুরের গঙ্গাচড়া উপজেলার ওমর গ্রামের আবু হেনার ছেলে এবং রংপুর গজঘণ্টা ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
নিহতের মামাতো ভাই মোকলেছ আলী ও মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করার সময় পাশে একটি বিদ্যুতের তার ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে ধারণা করা হচ্ছে প্রথমে পিটিয়ে পরে ওই তার দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।  এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রংপুরে মাদক বিক্রেতা আটক

রংপুরে মাদক বিক্রেতা আটক

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় অভিযান চালিয়ে মোশফিকুর রহমান (৪১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মোশফিকুর রহমান পীরগঞ্জ উপজেলার বাইসপুকুরিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
রোববার (১৬ অক্টোবর) উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার শঠিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মোশফিকুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রংপুরে কলেজ জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

রংপুর: রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ওই কলেজ প্রাঙ্গণ থেকে একটি ৠালি বের করা হয়। পরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান এলাকা ঘুরে ফের ওইখানে এসে মিলিত হয়। র‌্যালিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ রাজনৈতিক নেতারা।
পরে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল বারী মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও অভিভাবকসহ শিক্ষার্থীরা। সবশেষে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ thumbnail
ইউসুফ আলমগীর:
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জাফর আলী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়ায়  তাকে দলমত নির্বিশেষে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন স্বাগত জানান। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেয়া হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ. কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
এর আগে জেলা আওয়ামীলীগের একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষীরন করে।
উল্লেখ্য, এর পূর্বে জেলা পরিষদের প্রশাসক ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন। তিনি সম্প্রতি ঐ পদ থেকে অব্যহতি নিলে মো: জাফর আলীকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা দারিদ্রপীড়িত একটি জেলা। এই জেলা নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ডিজিটাইলজড ও আধুনিকায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।