দিনাজপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দিনাজপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

দিনাজপুরে বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি

দিনাজপুরে বৃষ্টির পানিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি


দিনাজপুর: দিনাজপুরে রোববার (৯ অক্টোবর) সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শহরের অধিকাংশ রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

রাস্তার ওপর পানি জমে জলাবদ্ধতা হওয়ার কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
দিনাজপুর পৌরসভার সামনের সড়ক, কাচারি রোড, বাহাদুর বাজার এলাকা, লিলির মোড়, মহিলা কলেজ রোডসহ বিভিন্ন এলাকার রাস্তা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
ব্যাটারি চালিত ইজিবাইক চালক মাসুদ বলেন, বৃষ্টি হলেই শহরের রাস্তাগুলো তলিয়ে যায়। এ অবস্থায় রাস্তার খানা-খন্দগুলো বোঝা যায় না। ফলে ঘটে যায় ছোট-বড় দুর্ঘটনা।
পথচারী সানজিদা আক্তার সাথী বলেন, রাস্তায় পানি জমে চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টিতেই এমন হয়।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি তার।
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর): শারদীয় দুর্গা পূজা ও আশুরা উপলক্ষে হিলি  দিয়ে টানা আট দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
শুক্রবার (০৭ অক্টোবর) সকাল থেকে এ বন্দর দিয়ে  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব মো.শাহিনুর ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আটদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
আগামী শনিবার (১৫ অক্টোবর) থেকে আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত চালু রয়েছে।
ফুলবাড়ীতে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

ফুলবাড়ীতে এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন


নাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে এ মানববন্ধন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- নন এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশন ফুলবাড়ী শাখার সভাপতি ও শালগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার, সাংগঠনিক সম্পাদক লালপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুর ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফুলবাড়ী উপজেলার দু’টি নিম্ন মাধ্যমিক, একটি দাখিল মাদ্রাসা, দু’টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি, একটি স্কুল এ্যান্ড কলেজের কলেজ শাখা ও একটি আলীম মাদ্রাসার আলীম শাখা এমপিও ভুক্ত না হওয়ায়, মানবেতর জীবন যাপন করছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এজন্য তারা অনতিবিলম্বে এ প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করার দাবি জানিয়েছেন।

শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ

কুড়িগ্রামে নতুন জেলা পরিষদ প্রশাসক জাফর আলীর দায়িত্ব গ্রহণ thumbnail
ইউসুফ আলমগীর:
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জাফর আলী। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
কুড়িগ্রামের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীকে সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নেয়ায়  তাকে দলমত নির্বিশেষে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন স্বাগত জানান। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের পক্ষ থেকে সোনার তৈরি একটি নৌকা উপহার দেয়া হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ. কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।
এর আগে জেলা আওয়ামীলীগের একটি আনন্দ র‌্যালি শহর প্রদক্ষীরন করে।
উল্লেখ্য, এর পূর্বে জেলা পরিষদের প্রশাসক ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল আমসাআ আমিন। তিনি সম্প্রতি ঐ পদ থেকে অব্যহতি নিলে মো: জাফর আলীকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলা দারিদ্রপীড়িত একটি জেলা। এই জেলা নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক ডিজিটাইলজড ও আধুনিকায়ন করার জন্য অগ্রণী ভূমিকা রাখার আশা প্রকাশ করেন।